Sale!

Abhinay

By Dr. Swarnendu Samanta

185.00 168.00

পেশায় চিকিৎসক হওয়ার কারণে প্রতিদিনই দেখি জীবনের রঙ্গরস আর মৃত্যুর হাহাকার। কত শত লোকের সাথে দেখা হয় প্রতিদিনই, কিন্তু ঠিক করে কী আমরা সবাইকে চিনতে পারি? কত আনন্দ, কত বেদনা, কত দুঃখ বুকে নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে— জিজ্ঞেস করলে বলে, “বাহ, বেশ ভালোই আছি।” আমিও তাই বলি অনেককে। কিন্তু সত্যিই কী তাই?

মনে হয় যেন একটা মুখোশ পরে নিই আমরা ঘুম থেকে উঠেই। তারপর সারাদিন সেই মুখোশ বয়ে চলা। সবকিছুই যে পাবো এরকম কোনোদিন চাইনি ঈশ্বরের কাছে। থেকে গেছে অনেক না পাওয়া, আবার পেয়েছি অনেক কিছু। যেগুলো হয়তো না চাইতেই পাওয়া। তাই কোনো অনুযোগ নেই পরমেশ্বরের কাছে। কিন্তু চিকিৎসক হওয়ার কারণে সারাক্ষণই যেন পরে থাকতে হয় সেই মুখোশটা।

জীবন-মৃত্যুর লড়াইয়ে কখনো জিতি আবার কখনো হেরেও যাই। হারলে মনে হয় মুখোশটা ছিঁড়ে ফেলি—দেখাই যে আমরাও মানুষ। যন্ত্রণা, দুঃখ, রাগ, প্রেম, ভালোবাসা আমাদেরও আছে। মুখোশ খুলে যায় যখন, তখন এলোমেলো কিছু শব্দের মালা সাজিয়ে রাখি ছন্দের বাঁধনে, একান্ত সংগোপনে। কয়েকটা কবিতার সংকলন তুলে রাখলাম সেই অভিনয়ের ফাঁকে।

In stock

SKU: 978-93-49016-91-0 Categories: , , , ,
Weight 250 g
Dimensions 8.5 × 5.5 × 0.4 in
ISBN

978-93-49016-91-0

Binding

Paperback

No. of Pages

80

Year of Publishing

2026

Country

India

Language

Bengali

Name of the Publisher

Orange Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “Abhinay”

Your email address will not be published. Required fields are marked *