Sale!

Prem, Pronoy O Protihingsha

By Nitish Roy

205.00 187.00

ভালোবাসা কখনও ধীরে আসে- চেনা কথায়, নীরব চোখে, একসঙ্গে কাটানো মুহূর্তে।

প্রেম প্রণয় প্রতিহিংসা তুফান ও বনোজার সেই প্রেমের গল্প, যেখানে আকর্ষণ থেকে জন্ম নেয় প্রণয়, আর প্রণয় হয়ে ওঠে গভীর অনুভূতি। ভ্রমণ, কাছাকাছি আসা আর একে অন্যের ওপর নির্ভরতায় গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ভালোবাসার ভাষা যখন এক হয় না, তখন নীরব দূরত্ব ঢুকে পড়ে। কিছু অপূর্ণতা, কিছু না-বলা কথা ধীরে ধীরে বদলে দেয় সম্পর্কের মানে। বাস্তব ঘনিষ্ঠ এই উপন্যাস আধুনিক সম্পর্কের ভাঙা–গড়ার এক নীরব সত্য তুলে ধরে।

নীতিশ রায় খ্যাতনামা শিল্প নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক হলেও লেখালেখিতেও তার দক্ষতা প্রমাণিত। ছোটদের জন্য কল্পবিজ্ঞান ও রহস্য-রোমাঞ্চধর্মী গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত। তার লেখনী সহজ সরল হলেও কল্পনার বিশাল জগৎ তৈরি করে পাঠকদের মুগ্ধ করে।

তাঁর লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল:

আমার দেখা: লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে লেখা এক স্মৃতিকথামূলক গ্রন্থ ।

গল্পসল্প (প্রথম খন্ড ও দ্বিতীয় খন্ড): নানা রকম গল্পের সংকলন, যেখানে কল্পনা, বাস্তবতা, রোমাঞ্চ ও মানসিক অনুভূতির মিশেল রয়েছে।

How to be a successful Art Director: শিল্প নির্দেশনার জগতে সফল হওয়ার উপায় ও অভিজ্ঞতা নিয়ে লেখা এক গাইডবুক, যা নবীন শিল্প নির্দেশকদের জন্য বিশেষভাবে উপযোগী।

My Tryst with Fantasy: কল্পনা জগৎকে কেন্দ্র করে লেখা, যেখানে রহস্য, রোমাঞ্চ ও সৃজনশীলতার অসাধারণ সংমিশ্রণ পাওয়া যায়।

অদ্ভুত কান্ড: রহস্য, কল্পবিজ্ঞান আর ভৌতিক ঘটনার এক অনন্য মেলবন্ধন এই বই। কি ঘটেছিল সেদিন? জানতে হলে পড়তেই হবে!

নীতিশ রায়ের লেখাগুলো কেবল বিনোদনমূলক নয়, বরং জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণাদায়ক ও বটে। তাঁর সাহিত্যকর্ম পাঠকদের কল্পনার দুয়ার খুলে দেয় এবং বাস্তবতা ও সৃজনশীলতার মধ্যে এক সুন্দর সমন্বয় ঘটায়।

In stock

SKU: 978-93-49016-25-5 Categories: , , , ,
Weight 250 g
Dimensions 8.5 × 5.5 × 0.4 in
ISBN

978-93-49016-25-5

Binding

Paperback

No. of Pages

104

Year of Publishing

2026

Country

India

Language

Bengali

Name of the Publisher

Orange Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “Prem, Pronoy O Protihingsha”

Your email address will not be published. Required fields are marked *