‘রামামৃত প্রেমচরিত’ রাম সীতার প্রেমের অমৃতময় কারুকীর্তি। ব্যাধের তীরে নিহত মিলনরত কপোত কপোতীর তীব্রবিচ্ছেদ থেকে আদি কবি বাল্মীকি ‘রামায়ণ’ মহাকাব্যটি রচনা করেন। রামায়ণ তাই আসলে প্রেমের কাব্য। এমন প্রেম যা মিলনের মধুরতায় নয় বরং বিরহের হুতাশনে পরিসমাপ্তি পায়। থেকে যায় শুধু এই প্রেমের ফসল। কবি অহন সেনগুপ্ত রামায়ণের এই দিকটাই আঁকতে চেয়েছেন তার এই ‘রামামৃত প্রেমচরিত’ কাব্যগ্রন্থে। প্রেম মর্ত্যে অসম্পূর্ণ থাকে। তবু এক তীব্র আবেশে মনকে সৌরভমণ্ডিত করে তোলে।
কবি অহন সেনগুপ্ত বাইশ বছরের এক যুবক। প্রথাগত শিক্ষা নেননি, ওনার শিক্ষা ঘরেই। তিনি নানান বিষয়ে লিখতে ভালোবাসেন। তার মোট দশটি গল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অনেক দূরে’ বইয়ের দেশে আলোচিত হয়েছে। ইংরেজি ও বাংলা দুটো ভাষাতেই তিনি স্বচ্ছন্দ। গল্প, উপন্যাস, অনুবাদ ও কাব্যে তিনি তুলে ধরতে চেয়েছেন জীবনকে। মহাকাব্যের ভিতর থেকে তিনি টেনে এনেছেন নতুন এক বার্তা।






Reviews
There are no reviews yet.