Sale!

Narajagaran

By Srijan Sengupta

175.00 159.00

নবজাগরণ বলে বাঙালি যাকে জানে তা আসলে নরজাগরণ। নারীর প্রতিভা চিরকালই ছিল, নর শুধু তা স্বীকার করে নিয়েছে মাত্র। এই বইয়ে দুই নরের দুভাবে জাগরণ হয় । এক জন বোঝে নারী শুধুমাত্র জীবনসঙ্গিনী  নয়, জীবনের পথে অগ্রগামী পথিক। অন্যজন বোঝে নারী কোনো বৃক্ষের ফল নয় যাকে যখন খুশি পেড়ে নেওয়া যাবে।  ত্যাগে ও কর্তব্যে, কষ্টস্বীকার ও দায়িত্বে নারীর যোগ্য হতে হয় নরকে । এই বোধ থেকেই আসে নিজ বিধবা পুত্রবধূর বিবাহের আয়োজন। অতীত ও বর্তমান মিশে যায় এক উজ্জ্বল ভবিষ্যতে।

সৃজন সেনগুপ্ত শিক্ষা নিয়েছে ঘরে। ছেলেবেলা থেকেই লেখায় সে তুলে ধরতে চায় নিজেকে। তার চারপাশে মানুষের যে জগৎ তা তাকে ভাবায়, মথিত করে তোলে। তার মনে অবিরাম অভিঘাত আসে এই জগৎ থেকে। তার কিছু ছাপ নিয়ে সে লেখায় প্রকাশ ঘটায়— কখনো গল্পে , কখনো কবিতায় কখনো বা অনুবাদে। লিখতে যখন বসে তখন ইংরেজি ও বাংলা তার দুটি ভাষাই পছন্দ। ইতিমধ্যেই ইংরেজি ও বাংলা ভাষায় তার পাঁচটি করে বই প্রকাশিত হয়েছে । সে নানা ধরনের গল্প লিখেছে। সেগুলি নানা বিষয়ে।  সেই বিষয়গুলির মধ্যে প্রায়ই   থাকে সমকালীন ইতিহাসের নানা টুকরো ছবি। এইগুলো প্রশ্ন তুলে দেয় আমাদের অস্তিত্বের মর্মমূলে। খুলে দিতে থাকে দেখা না দেখা অচেনা সব জানলা।

In stock

Weight 250 g
Dimensions 8.5 × 5.5 × 0.4 in
ISBN

978-93-49016-82-8

Binding

Paperback

No. of Pages

56

Year of Publishing

2026

Country

India

Language

Bengali

Name of the Publisher

Orange Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “Narajagaran”

Your email address will not be published. Required fields are marked *