| Weight | 250 g |
|---|---|
| Dimensions | 8.5 × 5.5 × 0.4 in |
| ISBN | 978-93-49016-53-8 |
| Binding | Paperback |
| No. of Pages | 120 |
| Year of Publishing | 2026 |
| Country | India |
| Language | Bengali |
| Name of the Publisher | Orange Publishers |
Punoray Abol Tabol
₹199.00 ₹181.00
বাংলা আর ইংরেজি দুটোতেই সারা জীবনে বহু কবিতা পড়ার পরেও ছোট বেলায় সুকুমার রায়ের আবোল তাবোল পড়ে চোখে যে ঘোর লেগে ছিল সে ঘোর আর জীবনে কাটলো না। উৎসাহ বেড়েই চলেছে। আর সে উৎসাহের আগুনে প্রথম ঘৃতাহুতি করেছিলেন সুকুমার-পুত্র স্বয়ং সত্যজিৎ রায়। সেই উৎসাহের শেষ সংযোজন ‘পুনরায় আবোল তাবোল’।
কবি সচ্চিদানন্দ রায়ের জন্ম ১৯৩৮ সালের ১৮ই জুন বর্ধমান জেলার মহাশয় হাউসে। পিতা স্বর্গীয় কালিকাদাস রায়। পূর্বপুরুষেরা অর্থাৎ নৃসিংহপ্রসাদ রায়, ব্রজকিশোর রায়, নন্দকুমার রায়, রঘুনাথ রায় প্রমুখ পুরুষানুক্রমে বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন। কবি নিজে কর্মসূত্রে সিইএসসির সঙ্গে যুক্ত ছিলেন।
ওনার এক পূর্বপুরুষ সাধক রঘুনাথ রায় শাক্ত পদাবলির বহু পদের রচয়িতা এমনকী বৈষ্ণব পদ রচনাকারও।
কবি তথা ছড়াকার সচ্চিদানন্দ রায় সম্পর্কে পাঠকস্বার্থে ভুল ভাঙিয়ে রাখাটা জরুরি যে, তিনি গতানুগতিক কিংবা গড়পড়তা ট্যালেন্ট নন, জবরদস্ত জিনিয়াস!
‘সন্দেশ’ ও ‘আনন্দমেলা’য় ওনার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। গণিতের শিক্ষকতা ও সাহিত্যচর্চা তাঁর অবসরের সঙ্গী। এহেন প্রচারবিমুখ মানুষটির লেখার প্রতিটি ছত্রে তার প্রমাণ মেলে। অসীম প্রাণপ্রাচুর্যে ভরপুর না হলে পাহাড়প্রমাণ অনবদ্য ছড়া আর কবিতার মালিক হওয়া সম্ভবপর নয়।
কবির অসংখ্য ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত সমাজের বিভিন্ন শাখায়। তাঁর সুযোগ্য শিষ্যদের কাছে তিনি স্বনামধন্য ‘দাদু স্যর’!
In stock






Reviews
There are no reviews yet.